পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত

Published:

বৃহস্পতিবার ডায়মন্ডহার আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্রাক – চতুর্থ এজলাস ) শ্রী অনিরুদ্ধ সাহার এজলাসে এক খুনের মামলার রায়দান ঘোষণা হলো। আসামী কে ৮ বছর সশ্রম কারাদণ্ড এর নির্দেশ দিল আদালত। ইতিমধ্যেই ওই আসামি ২ বছর ৯ মাস ৬ দিন কারাগারে রয়েছেন। বিচারক তাঁর নির্দেশনায় উল্লেখ করেছেন যে, ৮ বছর সাজার মধ্যে ওই সময়কাল টি বাদ দেওয়া হবে।আসামি এই রায়ের বিরুদ্ধে আপিল দাখিল করতে গেলে সংশ্লিষ্ট জেলার আইনী সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর কাছে বিনামূল্যে আইনজীবী পাবেন। গত বুধবার এই খুনের মামলায় একমাত্র অভিযুক্ত রঘুনাথ মালিক দোষী সাব্যস্ত হয়েছেন আইপিসি ৩০৪ এর ধারায়।নিহত ব্যক্তি সম্পর্কে আসামীর বাবা।আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালে ১৩ ই জুলাই সকালের দিকে মগরাহাট থানার মাগুরপুকুর গ্রামে নিধির মালিক কে ঘরোয়া বিবাদ কে কেন্দ্র রাগবশত বটি দিয়ে মাথায় আঘাত করে তারই ছেলে রঘুনাথ মালিক। ঘটনার দিন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিধির মালিক কে মৃত ঘোষণা করে থাকে। এই খুনের ঘটনা কোন পরিকল্পিত নয়,তাই আইনের পরিধি বজায় রেখে রায়দান ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্রী অনিরুদ্ধ সাহা।এই মামলায় ১৪ জন সাক্ষী ছিলেন। ৩০/১১/২৩ তারিখে মগরাহাট থানার পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে ডায়মন্ডহারবার আদালতে। গত ০৪/০৮/২৫ তারিখে অভিযুক্তের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করে থাকে। মাত্র ৩ বছরের মধ্যেই এই মামলার রায়দান ঘটলো।এসআইআর পর্ব না থাকলে ২ মাস আগেই এই মামলার রায়দান হয়ে যেত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

Recent articles