পুরুলিয়ায় মহাসমারোহে পালিত হলো বিশেষ জাতীয় লোক আদালত

Published:

শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি পুরুলিয়া জেলা আদালতে বসেছিল বিশেষ জাতীয় লোক আদালত। এদিন পুরুলিয়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সন্দীপ চৌধুরীর নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডলের পরিচালনায় জেলার সদর আদালত ও রঘুনাথপুর মহকুমা আদালতে ২ টি বেঞ্চ হয়।পুরুলিয়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডল জানান – ” এই বিশেষ লোক আদালতে মামলা গুলির শুনানি চলে। ১৮৪ টি নথিভুক্ত মামলার একাংশ উভয়পক্ষের সম্মতিতে মিটেছে । মামলাগুলির আর্থিক পরিমাণ ১১ লাখ ৬০ হাজার টাকা”। উল্লেখ্য ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে মামলা নিষ্পত্তির জন্য পুরুলিয়া জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি বিশেষ লোক আদালতের আয়োজন করে।

১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীনে উদ্ভূত মামলাগুলির পক্ষগণের মধ্যে মধ্যস্থতা ও পারস্পরিক চুক্তির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির সুবিধার্থে এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগটির লক্ষ্য ছিল বিরোধের দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকর সমাধান নিশ্চিত করা, যার ফলে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা হ্রাস পাবে। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন, ১৯৮৭-এর বিধান অনুসারে পক্ষগণকে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য নিষ্পত্তিতে পৌঁছাতে উৎসাহিত করে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালিত হয়েছিল।

Related articles

Recent articles