২০১২ সালের ১২ ই জানুয়ারী পঃবঃ চকবল এ্যাসোসিয়েশন স্থাপিত হয়। সেইজন্য এই দিনটিকে পঃবঃ চকবল দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।
কয়েক বছর ধরে এইদিনে বিগত বছরের জাতীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলের খেলোয়ারদের সম্বর্ধিত করা হয়।
২০২৫ – ২৬ সালে অন্ধ্রপ্রদেশে জুনিয়ার জাতীয় প্রতিযোগিতায় পঃবঃ বালিকাদল প্রথম,গোয়াতে সিনিয়ার জাতীয় প্রতিযোগিতায় পুরুষ দল প্রথম, মহিলাদল দ্বিতীয় এবং কটকে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় দলই প্রথম স্থান অধিকার করেছে। এই ৫টি দলের সমস্ত খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের পঃবঃ চকবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।
আজকের এই পঃবঃ চকবল দিবস পালন ও খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক জহর দাস, পঃবঃ চকবল এ্যাসোসিয়শনের পক্ষে সভাপতি দিবাকর রায়, সম্পাদক হিমাংশু ঘোষ দস্তিদার, সংগঠন সম্পাদক সুব্রত চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ চকবল এ্যাসোসিয়েশন
Published:
