শিশুর অধিকার – অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির

Published:

শনিবার বিকেলে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির পরিচালনায়
‘শিশুর সাথে সাক্ষাতের অধিকার ,অভিভাবকত্ব নির্দেশিকা এবং প্যারেন্টিং প্ল্যান’ বিষয়ে শতাধিক মিডিয়েটরদের জন্য পরিচিতিমূলক অধিবেশন হলো। এই অধিবেশনের সহযোগিতায় ছিল ‘আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস’ নামে এক সংস্থা। কলকাতা হাইকোর্টের ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল অডিটোরিয়ামে’ এই সভাটি হয়। উক্ত সভায় স্বাগত ভাষণ দেন মিডিয়েশন এবং কনসলিডেশন কমিটির সদস্য সচিব শ্রী সুদীপ ব্যানার্জি । কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রীমতী মধুমতী মিত্র, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী ড:, শুভাশিস মুহুরি জানান -” জমে থাকা মামলা আপস মিমাংসায় কমাতে প্রশিক্ষিত মিডিয়েটরদের শিশুর অধিকার – অভিভাবকত্ব নিয়ে বিস্তারিত আইনী আলোচনা হলো”।এই সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মিডিয়েশন কমিটির স্টাফ মহম্মদ নৌশাদ,আকবর আলী,সুমন দাস,সুপ্রিয় বনিক,সায়ন চ্যাটার্জি, কৌশিক কোলি প্রমুখ ছিলেন সদা তৎপর।

শিশুর অধিকার – অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির

Related articles

Recent articles