রক্তদান শিবির আয়োজনে মানবিক নজির গড়লো মঙ্গলকোট পুলিশ

Published:

মোল্লা জসিমউদ্দিন,

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার উদ্যোগে মঙ্গলকোট থানা প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানুষের জীবন বাঁচানো এবং সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য।এই অনুষ্ঠানে কাটোয়ার এসডিপিও শ্রী কাশীনাথ মিস্ত্রি মহাশয়, মঙ্গলকোট ব্লকের বিডিও সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই মহতী উদ্যোগে এলাকার সাধারণ মানুষ, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। “তাঁদের এই নিঃস্বার্থ অবদান সমাজে সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশ-জনগণের সুসম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলেছে” বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ।

রক্তদান শিবির আয়োজনে মানবিক নজির গড়লো মঙ্গলকোট পুলিশ

Related articles

Recent articles