জোড়াসাঁকোয় ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠানে জনসংযোগ

Published:


কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ উপলক্ষে উত্তর কলকাতার জোড়াসাঁকোর কেশব চন্দ্র সেন স্ট্রিট কলকাতা ৯,এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার বহু সাধারণ মানুষ, বিজেপির কর্মকর্তা ও কর্মী-সমর্থকরা এদিন উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সততা, মানবিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা বলে মন্তব্য করে তিনি বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান। সমাজ উন্নয়নে যুবসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে সচেতন ও দায়িত্বশীল মানসিকতা নিয়ে এগিয়ে আসার ডাক দেন এবং শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানে গড়া সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।


এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপির উত্তর কলকাতা সভাপতি তমোঘ্ন ঘোষও। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান দেশের সাধারণ মানুষের সঙ্গে সরকারের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাফল্য, সামাজিক উদ্যোগ, পরিবেশ সচেতনতা, স্বনির্ভরতা এবং জাতীয় উন্নয়নের বিভিন্ন দিক এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হয় বলে তিনি জানান।


অনুষ্ঠান শেষে উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক বিজয় ওঝা ও সভাপতি তমোঘ্ন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জয় নারায়ণ সিং, সুবোধ দাস ও পঙ্কজ দাস সহ জোড়াসাঁকো এলাকার বিজেপির একাধিক কর্মকর্তা, কর্মী ও সমর্থক।

Related articles

Recent articles