Published:

আজ H. E. A. L এর প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হলো কলকাতা পুরসভা ওয়ার্ড নাম্বার ৯৬ অধীনে বিজয়গড় জাগরণী ক্লাবের সামনে। আজকের এই অনুষ্ঠানে পথচারী মানুষদের মাইক্রোফোনের মাধ্যমে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে কিভাবে সুস্থ থাকা যায় তার পরামর্শ দেন দুইজন ডাক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যগণ।
অনুষ্ঠানে যথেষ্ট জনসমর্থন পাওয়া গিয়েছে। পথচারী এবং গাড়ি অটো স্কুটি বা সাইকেল আরোহীদের হাতে একটি করে জলের বোতল এবং আমাদের প্রচারের হ্যান্ডবিল দেওয়া হয়।

অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টা ৩০ মিনিট এবং শেষ হয় ১১:৩০ মিনিটে। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠান স্থলেই সংগঠনের সদস্য প্রত্যেকের উপস্থিতিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

Recent articles