কলকাতা, গত ২৬ সেপ্টেম্বর: যুবসমাজ কোনো দলের হাতের খেলনা বা ‘ককরোচ’ নয়, বরং দেশ গড়ার সুবাসিত ‘গোলাপ’—আজ কলকাতায় সাংবাদিক সম্মেলন করে বার্তা দিল ‘ইন্ডিয়ান গুলাব পার্টি – ইউথ ইনিশিয়েটিভ’। যুবসমাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করে শিক্ষা, কর্মসংস্থান, স্টার্টআপ ও সাংবিধানিক সচেতনতায় যুক্ত করার ডাক দেন উদ্যোক্তারা। আগামী দিনে ক্যাম্পাস ও ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতা অভিযানের পরিকল্পনাও ঘোষণা করা হয়।

