আবহাওয়া-সহনশীল আবাসন সমাধানের ক্রমবর্ধমান চাহিদাকে লক্ষ্য করে উন্নত জল-প্রতিরোধী সিমেন্টের সূচনা
কলকাতা, ১৫ মে ২০২৬: ভারতের অন্যতম শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী সংস্থা ডালমিয়া ভারত সিমেন্ট আজ পূর্ব ভারতে ‘Weather 365’ নামে একটি নতুন সুপার-প্রিমিয়াম জল-প্রতিরোধী সিমেন্ট ব্র্যান্ড লঞ্চ করার ঘোষণা করেছে। দীর্ঘস্থায়ী, আবহাওয়া-সহনশীল নির্মাণ সামগ্রীর প্রতি ক্রমবর্ধমান গ্রাহক চাহিদাকে সামনে রেখেই এই পণ্য বাজারে আনা হয়েছে। সিপেজ, স্যাঁতসেঁতে ভাব এবং আর্দ্রতার ক্ষতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা খুঁজছেন এমন গ্রাহকদের জন্য এটি একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সমাধান হিসেবে বাজারজাত করা হয়েছে।
এই লঞ্চের মাধ্যমে দ্রুত-বর্ধনশীল প্রিমিয়াম সিমেন্ট সেগমেন্টে ডালমিয়া ভারত সিমেন্টের কৌশলগত সম্প্রসারণ আরও জোরদার হল, যেখানে গ্রাহকদের পছন্দ এখন শুধুমাত্র দামের ভিত্তিতে নয়, বরং বিশেষায়িত ও উচ্চ-কার্যক্ষম নির্মাণ সামগ্রীর দিকে ক্রমশ ঝুঁকছে। সুপার-প্রিমিয়াম অবস্থানকে আরও শক্তিশালী করতে, পণ্যটি প্রিমিয়াম মানের জল-প্রতিরোধী ও টেম্পার-প্রুফ BOPP প্যাকেজিংয়ে বাজারে আনা হবে। ‘Weather 365’ প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ ও বিহারের খুচরো বাজারে উপলব্ধ হবে।
পণ্য বাজারজাতকরণের পাশাপাশি, সংস্থার ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল সার্ভিস টিম গ্রাহকদের নির্মাণের সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিতে এবং দীর্ঘমেয়াদি ভবনের কার্যক্ষমতা উন্নত করতে অন-সাইট প্রযুক্তিগত সহায়তাও প্রদান করবে।

লঞ্চ উপলক্ষে ডালমিয়া ভারত সিমেন্টের এক মুখপাত্র বলেন:
“Weather 365 হল ডালমিয়া ভারত সিমেন্টের নিরবচ্ছিন্ন উদ্ভাবনী প্রচেষ্টার প্রতিফলন। পূর্ব ভারত দীর্ঘ বর্ষা, উচ্চ আর্দ্রতা এবং প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়, যা ভবন ও বাড়ির স্থায়িত্বে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। বর্তমান সময়ে গ্রাহকেরা এমন সমাধান খুঁজছেন যা দীর্ঘমেয়াদি সুরক্ষা ও কম রক্ষণাবেক্ষণ ব্যয় নিশ্চিত করে। Weather 365 সেই প্রয়োজনেরই উত্তর — এটি একটি স্বতন্ত্র প্রিমিয়াম পণ্য, যা কাঠামোগত দৃঢ়তার সঙ্গে উন্নত আর্দ্রতা-প্রতিরোধ প্রযুক্তিকে একত্রিত করে প্রতিটি স্তরে, প্রতিটি ঋতুতে বাড়িকে সুরক্ষিত রাখে। আমরা বিশ্বাস করি আগামী বছরগুলিতে এই বিভাগে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে।”
Weather 365 একটি বিশেষায়িত সিমেন্ট পণ্য, যা উচ্চ আর্দ্রতা, ভারী বৃষ্টিপাত এবং চরম আবহাওয়া চক্রপ্রবণ অঞ্চলে আধুনিক নির্মাণের কঠোর চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে। ছাদ, কলাম ও ফাউন্ডেশনের জন্য উপযোগী এই পণ্যটি বাড়ির মূল কাঠামো থেকে দৃশ্যমান অংশ পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে।
এর নিজস্ব ইউনিফর্ম ওয়াটার রিপেলেন্ট প্রযুক্তি জল প্রবেশ কমাতে, RCC কাঠামোয় স্টিলের ক্ষয় হ্রাস করতে এবং এফ্লোরেসেন্স ও স্যাঁতসেঁতে দাগ প্রতিরোধ করতে সাহায্য করে। ফলে কংক্রিট আরও মজবুত হয়, রঙের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং কাঠামোর দীর্ঘমেয়াদি স্বাস্থ্য বজায় থাকে। ডালমিয়া ভারত সিমেন্টের পোর্টফোলিওতে সুপার-প্রিমিয়াম পণ্য হিসেবে অবস্থান নেওয়া Weather 365 বিশেষভাবে সেই সব গৃহমালিক, কন্ট্রাক্টর ও নির্মাতাদের লক্ষ্য করে তৈরি, যারা তাঁদের নির্মাণ বিনিয়োগের জন্য সর্বোচ্চ মানের সুরক্ষা চান।
পূর্ব ভারতে শক্তিশালী উৎপাদন ও বাজার উপস্থিতির মাধ্যমে ডালমিয়া ভারত সিমেন্ট তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করে চলেছে। সংস্থাটি যখন সর্বভারতীয় সিমেন্ট নেতা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন পরিবর্তিত গ্রাহক চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও প্রিমিয়াম নির্মাণ সমাধান প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
About Dalmia Bharat Cement:
Dalmia Bharat Cement, a subsidiary of Dalmia Bharat Limited (BSE Code: 542216|NSE Symbol: DALBHARAT and listed in MSE), is a leading player in the cement manufacturing segment and has been in existence since 1939. Dalmia Bharat Cement prides itself on having one of the lowest carbon footprints in the cement world globally. It is the first cement company to commit to RE100, EP100 & EV100 (first triple joiner) – showing real business leadership in the clean energy transition by taking a joined-up approach. With a growing capacity, currently pegged at 49.5 MnT, Dalmia Bharat Cement is the fourth-largest cement manufacturing group in India by installed capacity. Spread across ten states and fifteen manufacturing units, the company is a category leader in super-specialist cement used for oil well, railway sleepers and airstrips and is the country’s largest producer of Portland Slag Cement (PSC). Visit us at http://www.dalmiacement.com.
Media Contact: corpcomm@dalmiabharat.com
