‘ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট’

Published:

কলকাতা: অ্যাকুয়াটিকা ব্যাঙ্কুয়েট রিসোর্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট’। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়জিৎ পাল। তাঁর উদ্যোগ, দূরদর্শিতা এবং নতুন প্রজন্মের জন্য মানসম্পন্ন বিনোদনের ভাবনাকেই কেন্দ্র করে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সূচনায় প্রিয়জিৎ পাল তাঁর বাবা ও মায়ের সঙ্গে ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পারিবারিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এইভাবেই শুরু হয় সংস্থার নতুন পথচলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের যুগ্ম আয়ুক্ত তথা বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা প্রত্যেকেই প্রিয়জিৎ পালের এই নতুন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়জিৎ পাল বলেন, “২০২৫ সালের ২৭ আগস্ট স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ সেই স্বপ্ন আরও বড় পরিসরে বাস্তবায়িত হল। দর্শকদের জন্য মানসম্মত, সুস্থ ও বৈচিত্র্যময় বিনোদন পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

‘ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট’

বর্তমানে রহস্য, রোমাঞ্চ, প্রেম, থ্রিলার, ভৌতিকসহ বিভিন্ন বিষয়ের প্রায় ৪০টি কনটেন্ট আমাদের প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। আগামী দিনে আরও নতুন ও উন্নত মানের কনটেন্ট নিয়ে আমরা দর্শকদের সামনে হাজির হব।”শুধু বিনোদন জগতেই নয়, প্রিয়জিৎ পাল একজন সফল বাঙালি উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তাঁর উদ্যোগে তারাপীঠে একটি সুপরিচিত হোটেল এবং দার্জিলিং জেলার সিটং-এ একটি মনোরম হোমস্টে পরিচালিত হচ্ছে। পর্যটন ও আতিথেয়তা শিল্পে সাফল্যের পর এবার ডিজিটাল বিনোদনের জগতে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। তাঁর লক্ষ্য, বাংলার নবীন লেখক, শিল্পী, অভিনেতা ও নির্মাতাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তাঁদের প্রতিভা দেশ-বিদেশের দর্শকদের কাছে পৌঁছে যায়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্ট শুধুমাত্র বাংলা নয়, ভারতের বিভিন্ন ভাষায় মৌলিক ও মানসম্পন্ন কনটেন্ট নির্মাণ ও প্রকাশ করবে। নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের বিনোদন দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই সংস্থার অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠান শেষে অতিথিরা প্রিয়জিৎ পাল-এর এই সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, একজন তরুণও বাঙালি উদ্যোক্তার হাত ধরে শুরু হওয়া এই ওটিটি প্ল্যাটফর্ম আগামী দিনে বাংলা তথা ভারতীয় ডিজিটাল বিনোদন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related articles

Recent articles