কলকাতা প্রেসক্লাবে ‘আরপিএ ন্যাশনাল জার্নালিজম সম্মান’ সম্মান প্রদান

Published:

রবিবার সন্ধেবেলায় কলকাতা প্রেস ক্লাবে অনুষ্টিত হয়ে গেল আরপিএ ন্যাশনাল জার্নালিজম সম্মান ২০২৬। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড: মদন চন্দ্র করণ বিদ্যালংকার, বিশেষ অতিথি ড : অমল কে ভৌমিক ও দেবকুমার দে, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ,সংস্থার প্রতিষ্টাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ: সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় ‘রিপোর্টারর্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে’র পরিচালনায় ও অলক ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস্টের সহযোগিতায়।এবারে মোট ১০ জন সাংবাদিকদের এই সম্মান প্রদান করা হয়।

কলকাতা প্রেসক্লাবে ‘আরপিএ ন্যাশনাল জার্নালিজম সম্মান’ সম্মান প্রদান

তারা হলেন – তুষার পাটোয়ারি,, মোল্লা জসিমউদ্দিন , অরূপ গুহ, গোপাল দেবনাথ, গোপাল চক্রবর্তী, করুনময় চ্যাটার্জী, শ্যামল তালুকদার, প্রদীপ বড়াল প্রমুখ।সম্মান প্রাপক মোল্লা জসিমউদ্দিন দীর্ঘ ২৫ বছর সাংবাদিকতায় রয়েছেন। তিনি আইনী সংবাদদাতার পাশাপাশি কলকাতা হাইকোর্টের মিডিয়েটর হিসাবে কাজ করছেন । এছাড়া তিনি হাওড়া ও শ্রীরামপুর আদালতে জাতীয় লোক আদালতে বেঞ্চ জাজ হিসাবে থাকেন।এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক আছেন জসিম।

এদিন সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় ছিলেন সহ,: সম্পাদিকা শুভ্রা নায়েক।

Related articles

Recent articles