উৎসব থেকে সচেতনতা: আত্মপ্রকাশ করতে চলেছে ‘Digi Healthcare Wellness শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬’

Published:

কলকাতা, ২০২৬: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, সংস্কৃতি আর মহামিলনের উৎসব। আর এই উৎসবের আনন্দকে স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ডিজিটাল হেলথ পোর্টাল ‘Digi Healthcare Wellness’。 উৎসবের আনন্দকে শুধুমাত্র উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সমাজের বৃহত্তর কল্যাণে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আসছে “শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬”। এই উদ্যোগের মূল স্লোগান হলো— “সুস্থতার অঙ্গীকার, শ্রেষ্ঠত্বের সম্মান”।

আমাদের ভাবনা ও উদ্দেশ্য: ডিজিটাল হেলথ পোর্টাল হিসেবে ‘Digi Healthcare Wellness’ সাধারণ মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছে। শারদ উৎসবের বিপুল জনসমাগমকে কাজে লাগিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। পুজো কমিটি ও ক্লাবগুলি রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষা এবং নানা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সারাবছর মানুষের পাশে থাকে। সেই সমস্ত ইতিবাচক উদ্যোগকে স্বীকৃতি ও উৎসাহ দিতে এবং সমাজে স্বাস্থ্যসচেতনতার একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে এই সম্মাননা কর্মসূচি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রের বিশিষ্ট প্রতিষ্ঠান, চিকিৎসক, হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, কর্পোরেট সংস্থা, পুজো কমিটি, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে একটি অর্থবহ ও সুদৃঢ় সংযোগ গড়ে উঠবে বলে আয়োজকরা আশাবাদী।

এই উদ্যোগের নেপথ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ: এই মহৎ উদ্যোগটিকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী ও বুদ্ধিজীবীরা। এই নেপথ্য শক্তির মধ্যে রয়েছেন—

  • ডা. সিরাজ আহমেদ
  • ডা. প্রবীর ভৌমিক
  • ডা. ইন্দ্রাণী প্রামাণিক
  • ডা. সুব্রত সাহা রায়
  • ডা. সুশান্ত মাইতি
  • ডা. দেবজ্যোতি দাস
  • ডা. বিনায়ক রায়
  • ডা. ডালিয়া চ্যাটার্জি
  • ডা. সঞ্চয়ন মণ্ডল
  • ডা. সুপ্রিয় সাহা
  • ডা. অভিরূপ সাহা রায়
  • প্রোঃ ডাঃ দেবর্ষি দে
  • লেখক পুলক রায়

আগামীর পথচলা: “উৎসব থেকে সচেতনতা, সচেতনতা থেকে অংশগ্রহণ, আর অংশগ্রহণ থেকে সুস্থ সমাজ”—এই তিন সূত্রকে সামনে রেখেই এগিয়ে চলেছে Digi Healthcare Wellness শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬। স্বাস্থ্যসচেতনতা কোনো একক দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক অঙ্গীকার—এই বার্তা নিয়েই পুজোয় আসছে এক নতুন দিগন্ত।

Related articles

Recent articles