TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ককরোচ, জনতা না পার্টি?’, ০২ অগাস্ট, ২০২৬, রবিবার রাত ১০ টায়

Published:

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস দুর্নীতিকে কেন্দ্র করে দেশজুড়ে ডানা মেলেছে এক নতুন প্রতিবাদী মুখ—’ককরোচ জনতা পার্টি’ (CJP)। পারমাণবিক বোমাতেও যে আরশোলা নিশ্চিহ্ন হয় না, সেই আরশোলাকে প্রতীক করেই গড়ে উঠেছে এই অপ্রতিরোধ্য ছাত্র আন্দোলন। সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন আর দিল্লির রাজপথে ধুন্ধুমার পরিস্থিতির জেরে ইতিমধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কিন্তু আরজি করের মতোই এই ‘রঙহীন’ ও স্বতঃস্ফূর্ত আন্দোলনের রাশ কি এবার নিজেদের হাতে নিতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো? কংগ্রেস থেকে শুরু করে বাম ও তৃণমূল—সকলেই কি আন্দোলনের ফসল ঘরে তুলতে মরিয়া? ব্যঙ্গ ও হাসিকে হাতিয়ার করে গড়ে ওঠা এই ‘আরশোলা আন্দোলন’ কি ভবিষ্যতে সরাসরি বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ময়দানে নামবে? এই আন্দোলনও কি দেশের রাজনীতিতে নতুন কোনও অধ্যায়ের সূচনা করবে? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ককরোচ, জনতা না পার্টি?’, ০২ অগাস্ট, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Related articles

Recent articles