মন্দির প্রাঙ্গণে কাঠামো পুজোর মধ্যে দিয়ে ১০৩ বছরের পুজোর প্রস্তুতি শুরু হল।

Published:

নৈহাটি:* কালীপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই শুভ সূচনা হল নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা পুজোর। আজ মন্দির প্রাঙ্গণে কাঠামো পুজোর মধ্যে দিয়ে ১০৩ বছরের পুজোর প্রস্তুতি শুরু হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি বড়মা পুজো কমিটি ট্রাস্টের প্রেসিডেন্ট ডঃ এইচ.এস. পাঠক এবং রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ট্রাস্টের প্রেসিডেন্ট ডঃ এইচ.এস. পাঠক বলেন, “সকল দর্শক ও শ্রোতাদের শুভ কামনা জানাই। আজকে কাঠামো পুজো করা হল। তার মানে বড় কালী মায়ের মূর্তি তৈরির কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হল। ভালোভাবে, সুস্থভাবে পুজো সম্পন্ন হোক এটাই কামনা করি।”

মন্দির প্রাঙ্গণে কাঠামো পুজোর মধ্যে দিয়ে ১০৩ বছরের পুজোর প্রস্তুতি শুরু হল।


এই কাঠামো পুজোতে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ভক্তরা খুব সুশৃঙ্খল ভাবে দর্শন করেছেন, ডিসিপ্লিন মেনে লাইনে দাঁড়িয়েছেন। এর জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
আগামী দিনে আরও প্রচুর ভিড় হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।


তিনি ভক্তদের কাছে অনুরোধ করে বলেন, “ভক্তরা এবং দর্শনার্থীরা যাতে আস্তে আস্তে এগিয়ে যান। কোনো রকম ভিড় করার চেষ্টা করবেন না। প্রশাসন আপনাদের সঙ্গে আছে, সহযোগিতা করবে। আপনারাও আমাদের সহযোগিতা করুন।”
সব মিলিয়ে মা কালীর আরাধনার জন্য সেজে উঠছে নৈহাটি।

Related articles

Recent articles