ঐতিহ্যের আবহে সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক শতবর্ষ দুর্গোৎসবের সূচনা

Published:

ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে সূচনা হল হাওড়ার সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসবের। হাওড়ার অন্যতম প্রাচীন এই দুর্গাপুজো এবার ৯৯ তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর সূচনা হয়।
এই পুজোর আয়োজক রামরাজা স্পোর্টিং ক্লাবের যুগ্ম সভাপতি জয়তি ভট্টাচার্য ও কৌশিক ভট্টাচার্য
জানান, দীর্ঘদিনের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এই দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রবীণ ও নবীন প্রজন্মের সদস্যরা একযোগে পুজোর প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত আয়োজন সামলান। বছরের পর বছর ধরে এই পুজো এলাকার মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে।

ঐতিহ্যের আবহে সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক শতবর্ষ দুর্গোৎসবের সূচনা


পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁতরাগাছি এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আকর্ষণীয় আলোকসজ্জা, শিল্পকলার ছোঁয়া এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গোৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। পুজোর আয়োজনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও মানুষের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার চেষ্টা করেন উদ্যোক্তারা।
দীর্ঘ ঐতিহ্যের পথ ধরে সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসব আজ আর শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নেই। এটি এলাকার মানুষের মিলনমেলা এবং সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। শতবর্ষের আগে এই দুর্গোৎসবেও সেই ঐতিহ্য ও সম্প্রীতির বার্তাই তুলে ধরছেন উদ্যোক্তারা।

Related articles

Recent articles