বাগবাজার গৌড়ীয় মঠে দু দিন ব্যাপী রাধাষ্টমী মহোৎসব, প্রধান অতিথি শুভেন্দু অধিকারী

Published:

রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে পালিত হবে শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব। এ বছর গৌড়ীয় মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব ১০৭তম বর্ষে পদার্পণ করছে। উৎসবকে কেন্দ্র করে দিনভর বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গৌড়ীয় মিশনের তরফে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর, শুক্রবার অধিবাস মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ওইদিন বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। পরদিন, ১৯ সেপ্টেম্বর শনিবার রাধাষ্টমীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সারা দিনব্যাপী চলবে হরিনাম সংকীর্তন সহ নানা অনুষ্ঠান।

বাগবাজার গৌড়ীয় মঠে দু দিন ব্যাপী রাধাষ্টমী মহোৎসব, প্রধান অতিথি শুভেন্দু অধিকারী


সন্ধ্যায় বিশেষ পূজা-আরতিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গৌড়ীয় মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
এ বিষয়ে বৃহস্পতিবার বাগবাজার গৌড়ীয় মঠে এক সাংবাদিক সম্মেলনে গৌড়ীয় মঠের আচার্য্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন,
রাধাষ্টমী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন করবেন।


গৌড়ীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯১৮ সালে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে সন্ন্যাসী, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহু ভক্তের সমাগম হবে বাগবাজারে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

Related articles

Recent articles