সল্ট লেকে আন্তর্জাতিক মহিলা টেনিসের আসর, এইচসিএল ‘আইটিএফ ডব্লু ১৫ কলকাতা’উপলক্ষে ১২টি দেশের খেলোয়াড়দের সমাবেশ

Published:

সল্ট লেকে আন্তর্জাতিক মহিলা টেনিসের আসর, এইচসিএল ‘আইটিএফ ডব্লু ১৫ কলকাতা’উপলক্ষে ১২টি দেশের খেলোয়াড়দের সমাবেশ

• শীর্ষ বাছাই হিসেবে ইন্দোনেশিয়ার প্রিস্কা মাদেলিন নুগ্রোহো (বিশ্ব র‌্যাঙ্কিং ৪৮৬) ৩২ জনের সিঙ্গলস্ এবং ১৬ দলের ডাবলস্-এর মূলপর্বে নেতৃত্ব দেবেন; অংশ নেবেন ১২টি দেশের খেলোয়াড়রা।

• প্রতিযোগিতায় থাকছেন ভারতের ৬০ জন খেলোয়াড়, যাদের মধ্যে রয়েছেন জেনসি দীপকভাই কানাবার,জিল দেশাই,শ্রিভল্লী রশ্মিকা ভামিডিপাটি,শ্রুতি আহলাওয়াত এবং বাংলার আকাঙ্ক্ষা ঘোষ।

• বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন, সল্ট লেকে ২২ নভেম্বর থেকে বাছাইপর্ব শুরু হবে এবং মূলপর্ব চলবে ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

কলকাতা, ২১নভেম্বর, ২০২৬:নভেম্বরে আন্তর্জাতিক পেশাদার মহিলা টেনিসের রোমাঞ্চে মেতে উঠতে চলেছে সল্ট লেক। ২২ থেকে ২৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হবেএইচসিএল ‘আইটিএফ ডব্লু ১৫ কলকাতা’,যেখানে ১২টি দেশের খেলোয়াড়রা অংশ নেবেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪৮৬ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার প্রিস্কা মাদেলিন নুগ্রোহো শীর্ষ বাছাই হিসেবে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকবেন। লড়াই হবেডব্লুটিএ র‌্যাঙ্কিং পয়েন্ট এবং ১৫,০০০ মার্কিন ডলারের পুরস্কার জেতার জন্য।

এই চ্যালেঞ্জে ভারতের নেতৃত্বে থাকবেন জিল দেশাই,শ্রুতি আহলাওয়াত এবং শ্রিূ্ভল্লী রশ্মিকা ভামিডিপাটি। আইটিএফ মহিলা বিশ্ব টেনিস ট্যুর-এর অংশ এই প্রতিযোগিতা কলকাতার টেনিসপ্রেমীদের জন্য বিশ্বের উদীয়মান মহিলা টেনিস তারকাদের কাছ থেকে খেলা দেখার এক বিরল সুযোগ এনে দিচ্ছে।

আউটডোর হার্ড কোর্টে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে থাকবে ৩২ জনের সিঙ্গলস্ মূলপর্ব,৪৮ জনের বাছাইপর্ব এবং ১৬ দলের ডাবলস্ বিভাগ। বাছাইপর্ব শুরু হবে ২২ নভেম্বর, আর সিঙ্গলস মূলপর্বের খেলা শুরু হবে ২৪ নভেম্বর থেকে।

এ নিয়ে, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতিলিয়েন্ডার পেজকলকাতার সমৃদ্ধ টেনিস ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। তাঁর মতে, জয়দীপ মুখার্জি,নরেশ কুমার এবং জিশান আলির মতো বিশিষ্ট ভারতীয় টেনিস ব্যক্তিত্বদের সঙ্গে এই শহরের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে মহিলা টেনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এইসিএল-এর এই উদ্যোগ উদীয়মান প্রতিভাদের বিকাশে সহায়তা করবে, আগ্রহী খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং কলকাতা থেকে ভবিষ্যতের মহিলা টেনিস তারকাদের গড়ে তোলার ভিত্তি স্থাপন করবে।

ডব্লু১৫ বিভাগটি আইটিএফ ওমেনস্ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের একটি গুরুত্বপূর্ণ অংশ-যা জুনিয়র পর্যায় থেকে পেশাদার টেনিসের উচ্চতর স্তরে পৌঁছানোর জন্য খেলোয়াড়দের একটি সুস্পষ্ট পথ তৈরি করে দেয়। এই ধরনের প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স খেলোয়াড়দের ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে। ফলে প্রতিভা বিকাশ,আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন এবং পেশাদার কেরিয়ার গঠনের ক্ষেত্রে এই ধরণের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টুর্নামেন্ট ডিরেক্টরবিশাল উপ্পলবলেন,“ভারতীয় খেলোয়াড়দের নিজেদের দেশের মাটিতে খেলে নিজেদের প্রমাণ করার জন্য এ এক দুর্দান্ত সুযোগ। এইচসিএল ‘আইটিএফ ডব্লু ১৫’উদ্যোগের আগের দুটি আসরই ভারতীয় খেলোয়াড়রা জিতেছেন এবং আমি আশা করছি কলকাতাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ভারতে মহিলা টেনিসকে সমর্থন ও উন্নয়নের জন্য এইচসিএল-কে আন্তরিক ধন্যবাদ।”


এইচসিএল গ্রুপ সম্পর্কে

১৯৭৬ সালে ভারতের অন্যতম প্রথম প্রযুক্তি-ভিত্তিক স্টার্টআপ হিসেবে যাত্রা শুরু করাএইচসিএল গ্রুপবর্তমানেপ্রযুক্তি, সফটওয়্যার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সেমিকন্ডাক্টর, পরিবেশ, শিল্প ও সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে বিস্তৃত একটি আন্তর্জাতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। উদ্যোক্তাসুলভ মানসিকতা নিয়ে প্রতিষ্ঠান গড়ে তোলাই এইচসিএল-এর মূল দর্শন। সংস্থাটি এমন ক্ষেত্র বেছে নেয়- যা সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে। বর্তমানে এইচসিএলগোষ্ঠীর অধীনস্থ উদ্যোগগুলিরসামগ্রিক মূল্য ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং বিশ্বের ৬০টি দেশে তাদের কর্মী সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার।

আরও তথ্যের জন্য দেখুন:www.hcl.com

ইনস্টাগ্রামে এইচসিএল গ্রুপ-কে অনুসরণ করুন:https://www.instagram.com/thehclgroup/

Related articles

Recent articles