শিব পরিবারের উদ্যোগে শিব চর্চা ও রুদ্র অভিষেক: উত্তর কলকাতায় ভক্তি, সেবা ও সম্প্রীতির অনন্য আয়োজন

Published:


কলকাতা: উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটে ‘শিব পরিবার’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক মহৎ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। শিব চর্চা, রুদ্র অভিষেক, কীর্তন, শাড়ি বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে রবিবার দিনভর ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এলাকা হয়ে ওঠে ভক্তিময়।
অনুষ্ঠানে ভগবান শিবের বিশেষ পূজা ও রুদ্র অভিষেকের মাধ্যমে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করা হয়। এরপর ভক্তিমূলক কীর্তনের মাধ্যমে গোটা পরিবেশ মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি সমাজের প্রয়োজনীয় মানুষের হাতে শাড়ি তুলে দিয়ে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নজির স্থাপন করেন উদ্যোক্তারা। শেষে উপস্থিত সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় ওঝা,তমোঘ্ন ঘোষ ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট উত্তর কলকাতা,নর্থ কলকাতা যুব মোর্চার প্রেসিডেন্ট সুবোধ দাস, বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, পঙ্কজ কুমার দাস,দীপক সিং,রমেশ মন্ডল, রহিত প্রসাদ,সোনু প্রামানিক, টুবাই, বিজয় বর্মা এবং সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।

শিব পরিবারের উদ্যোগে শিব চর্চা ও রুদ্র অভিষেক: উত্তর কলকাতায় ভক্তি, সেবা ও সম্প্রীতির অনন্য আয়োজন


উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে এবারের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।উদ্যোক্তাদের আশা, আগামী দিনেও এই ধরনের আধ্যাত্মিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে।

Related articles

Recent articles