তপন থিয়েটারে ইন্দ্রজিৎ আইচ এবং সুধাংশু কুমার রায় সম্পাদিত নাট্য সংকলন প্রকাশ ও মানিকতলা দলছুটের ষষ্ঠ পর্যায়ে নাট্য উৎসব

Published:

গত ১১ই আগস্ট ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় মানিকতলা দলছুট নাট্যচর্চা
কেন্দ্র আয়োজিত নবম আন্তর্জাতিক উদীয়মান নারীর মঞ্চ নাট্য সমারোহ
( বিকশিত ভারতের বিকশিত নারী ) ষষ্ঠ পর্যায়ে নাট্য উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হলো দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে।


অনুষ্ঠানের শুরুতে প্রত্যয় প্রকাশনী থেকে প্রকাশিত হলো ইন্দ্রজিৎ আইচ ও সুধাংশু কুমার রায় সম্পাদিত ১৫ টি পূর্ণাঙ্গ নাটকের সংকলন “নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক”। বইটি উদ্বোধন করেন নাট্যকার চন্দন সেন, মৈনাক সেনগুপ্ত, পার্থপ্রতীম দেব , অভিনেতা ও নাট্য নির্দেশক চন্দন সেন।। সকলেই তাদের বক্তব্যে পূর্ণাঙ্গ নাটকের এই বইটির প্রশংসা করেন এবং ৫৫০ পাতার এই নাটকের বইটি সম্পাদনা করার জন্য ইন্দ্রজিৎ আইচ ও সুধাংশু কুমার রায় কে সাধুবাদ জানান। এই বইতে নাটক লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় , বিভাস চক্রবর্তী,পরাণ বন্দ্যোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, চন্দন সেন,
সৌমিত্র বসু, তীর্থঙ্কর চন্দ,
সীমা মুখোপাধ্যায়, অভিনেতা অভিনেতা চন্দন সেন, পার্থ প্রতিম দেব উজ্জ্বল চট্টোপাধ্যায়, মৈনাক সেনগুপ্ত, বেবী সেনগুপ্ত , সুভাষ বন্দোপাধ্যায় এবং সুধাংশু কুমার রায়। বইটির
প্রচ্ছদ করেছেন চিত্রকর স্বপন দেবনাথ। বইটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব
সৌমিত্র চট্টোপাধ্যায় কে।


বইটির দাম ৭৫০ টাকা মাত্র।
এই সন্ধায় প্রথম নাটক মঞ্চস্থ হয় রুম থিয়েটার ( দিল্লি )
প্রযোজিত নাটক সূর্য নেই স্বপ্ন আছে। পরিচালনা পাপিয়া চ্যাটার্জী। এইদিনের
দ্বিতীয় নাটক পরিবেশিত হয়
পথ – পিপিলস এসোসিয়েশন ফর থিয়েটারের নাটক
ক্যানভাস কী মৌত। প্রয়োগ
ছবি দাস। এই দিনের শেষ নাটক ছিলো থার্ড আই ফাউন্ডেশন ( দিল্লি ) প্রযোজিত নাটক বানান ভুল ।
নিদের্শনা অনিতা ব্যানার্জী।
সকল নাট্য নির্দেশকের হাতে পুষ্প স্তবক, স্বারক ও উত্তরীয়
প্রদান করে মানিকতলা দলছুট এর কর্ণধার মিঠু দে।
সব মিলিয়ে জমে উঠেছিলো মানিকতলা দলছুট এর এই নবম আন্তর্জাতিক উদীয়মান নারীর মঞ্চ নাট্য সমারোহ।

Related articles

Recent articles