Published:

কলকাতা: হাইটেক যুগের ব্যস্ত জীবনে ক্রমশ হারিয়ে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাড়া ক্রিকেট। মোবাইল ও ডিজিটাল বিনোদনের দাপটে গলি ক্রিকেট আজ অনেকটাই অতীত। তবে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে শ্যামপুকুর সেভেন স্টার ক্লাব।
ক্লাবের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয় এক আকর্ষণীয় পাড়া ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করে মোট আটটি দল। খেলায় বাড়তি উত্তেজনা আনতে দলগুলির নাম রাখা হয় জনপ্রিয় আইপিএল দলের আদলে।


প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘কলকাতা নাইট রাইডার্স’, এবং রানার্স-আপ হয় ‘লখনৌ সুপার জায়েন্টস’। এছাড়াও টুর্নামেন্টে অংশ নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), চেন্নাই সুপার কিংস (CSK), গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ (SRH), মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা—সঞ্জয় রায় (ট্রাস্টি, হিন্দু সৎকার সমিতি), দিবাকর চক্রবর্তী (শিল্পী), অনিল দাস (অ্যাডভোকেট), শুভাশিস রায় (প্রেসিডেন্ট, আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট), সুস্মিতা রায় (সেক্রেটারি, আরপি ওয়েলফেয়ার ট্রাস্ট) এবং অরিন্দম মল্লিক (সেক্রেটারি, মোহনবাগান ফ্যান ক্লাব)।


স্থানীয় বাসিন্দাদের বিপুল উপস্থিতিতে টুর্নামেন্ট প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ছোট থেকে বড়—সবাই মেতে ওঠেন এই ক্রিকেট উৎসবে।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়ানো হবে, যাতে নতুন প্রজন্ম আবার পাড়া ক্রিকেটের সঙ্গে যুক্ত হয় এবং উত্তর কলকাতার ঐতিহ্য বজায় থাকে।

Related articles

Recent articles