Published:

বেলঘরিয়া লেক ভিউ টার্ফে গত ১০ মে অনুষ্ঠিত হলো মোহনবাগান ফ্যানক্লাব MARINERS DE HEARTS আয়োজিত “De Hearts Championship 2026”। ২৫শে বৈশাখ উপলক্ষে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল মহিলা হ্যান্ডবল দলের কোচ শুভদীপ ভট্টাচার্য, যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণও করেন।

মাতৃ দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের Winners Trophy উৎসর্গ করা হয় Mohun Bagan ক্লাবের সচিব সৃঞ্জয় বোস-এর প্রয়াত মা শম্পা বোসের স্মৃতিতে। অন্যদিকে Runners Trophy উৎসর্গ করা হয় প্রয়াত শান্তি চক্রবর্তীর স্মৃতিতে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “রাজেন সেনগুপ্ত একাদশ” এবং রানার্স হয় “শ্যাম থাপা একাদশ”। ফুটবল প্রেমীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

Related articles

Recent articles